মাত্র কয়েকটি ধাপে অর্ডার করুন — কোনো অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক নয়।
১. পণ্য বেছে নিন
পছন্দের পণ্যে Add to Cart চাপুন, অথবা সরাসরি Buy Now চাপুন। সার্চ বারে নাম লিখে বা ক্যামেরা আইকনে চেপে ছবি দিয়েও পণ্য খুঁজতে পারেন।
২. ডেলিভারি ও পেমেন্টের উপায় বেছে নিন
- ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে টাকা দিন।
- অনলাইন পেমেন্ট — বিকাশ, নগদ, রকেট বা কার্ডে পুরো টাকা বা আংশিক (কমপক্ষে ৳200) দিন।
- স্পিড পোস্ট — নিকটস্থ পোস্ট অফিস থেকে নিন; পুরো টাকা অগ্রিম দিতে হয়।
- দোকান থেকে নিন — কোনো ডেলিভারি চার্জ নেই।
৩. ঠিকানা দিন
নাম, মোবাইল নম্বর, জেলা ও থানা/উপজেলা বেছে নিয়ে পুরো ঠিকানা লিখুন। তালিকায় খুঁজে নিতে নাম লিখলেই চলবে।
৪. অর্ডার কনফার্ম করুন
সব ঠিক থাকলে Confirm Order চাপুন। আমাদের প্রতিনিধি ফোন করে অর্ডার নিশ্চিত করবেন, তারপর পণ্য পাঠানো হবে। "Track Order" পেজ থেকে অর্ডারের অবস্থা দেখতে পারবেন।